
মাদারীপুরে ১ কেজি গাঁজা ও ১০০ পিচ ইয়াবা টেবলেট সহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২ মার্চ) বিকেলে জেলার শিবচর উপজেলার গুয়াতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শিবচর উপজেলার নাসিরের মোড় এলাকার মৃত: লাল মিয়া জঙ্গির ছেলে জলিল জঙ্গি (৩২), গুয়াতলা গ্রামের মাহাবুল খলিফার ছেলে শিহাব
খলিফা (২০), ও সতের রশি মৃধাবাড়ি এলাকার সেকেন মৃধার ছেলে নুরুল ইসলাম মৃধা (৪০)।
রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় জেলা গোয়েন্দা পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-বার, পিপিএম এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) আবুল কাশেম খানের নেতৃত্বে শিবচর থানাধীন গুয়াতলা এলাকায় অভিযান চালায়। এসময় ০১ নং ওয়ার্ডের নুর আলম শিকদারের বসত বাড়ীর সামনে ১ কেজি গাজা ১০০ পিচ ইয়াবা টেবলেট সহ তিন জনকে আটক করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ভাস্কর সাহা জানান, “গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে তিনজনকে ১০০ পিস ইয়াবা ও এক কেজি গাজা সহ গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...