মাছ বহণকারী ট্রাকে ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য উদ্ধার

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ , ১০ মার্চ ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

শনিবার রাতে ভারত থেকে ছেড়ে আসা আমদানিকৃত মাছের ট্রাক থেকে ভারতীয় পণ্য- শাড়ি, থ্রি পিস এর একটি বড় ধরণের চালান উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পণ্য চালানটির আমদানিকারক “লাকি এন্টার প্রাইজ”। কাস্টমস থেকে এ চালানটি খালাসের চেষ্টা করছিল মেসার্স সোনালী সিঅ্যান্ডএফ এজেন্সী লিমিটেড।

বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, গোঁপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ভারত থেকে আসা মাছবাহী ভারতীয় ট্রাক তল্লাশী করে প্রায় ১০ লাখ টাকা মুল্যের গার্মেন্টস সামগ্রী শাড়ী থ্রি পিস উদ্ধার করে কাস্টমস সদস্যরা। জানা যায়, এর আগেও এধরনের পণ্য চালান একাধিকবার আটক করেছে কাস্টমস।

ঘটনার সাথে জড়িত সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানিকারক বা সহযোগী কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে যেনতেন দায়সারা ব্যবস্থা নেওয়ায় থামছেনা এসব অনিয়ম।

বেনাপোল বন্দরে চোরাচালান প্রতিরোধে স্থাপিত স্ক্যানিং মেশিনটি দীর্ঘ দিন ধরে বন্ধ থাকার সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি পণ্যের সাথে সম্পূর্ণ অবৈধ পন্থায় এ সকল পণ্য বাংলাদেশে প্রবেশ করছে বলে বন্দর ব্যবহারকারী সাধারণ ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছেন।

মাছ বহনকারী ভারতীয় ঐ ট্রাকের চালক আলমগীর বলছে- “তার মাছের ট্রাক থেকে কাস্টমস শাড়ি, থ্রি পিস এর চালান উদ্ধার করেছে। তবে কারা এসব উঠিয়েছে সে জানেনা বলে জানিয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহামুদ বিপুল জানান, “স্ক্যানিং মেশিন নষ্ট থাকায় নিরাপদ বানিজ্য ঝুকিতে পড়ছে”।

বেনাপোল স্থলবন্দর পরিচালক রেজাউল করিম জানান, “স্ক্যানিং মেশিনগুলো চালু করতে কাস্টমস কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়েছে”।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার হাফিজুল ইসলাম জানান, চোরাচালান প্রতিরোধে স্ক্যানিং মেশিনগুলো চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে।