• ছবিঘর ফিচার
  • ভাষা শহীদ দিবস ডাবল ফ্রিজ ক্রিকেট টুর্নামেন্টে

ভাষা শহীদ দিবস ডাবল ফ্রিজ ক্রিকেট টুর্নামেন্টে

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ , ১ মার্চ ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

খেলায় শক্তি-খেলায় বল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহি কালিকাপুর গ্রামে কালিকাপুর তরুণ যুব ও সমাজ কল্যাণ ঐক্য সংঘ এর উদ্যোগে আয়োজিত’ ভাষা শহীদ দিবস ডাবল ফ্রিজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছুপুয়া বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।

আজ (১লা মার্চ) শক্রবার সকাল ১০টায় ফাইনাল ম্যাচে কুমিল্লা মহানগর কলেজ ক্রিকেট একাদশ বনাম ডাকরা ওয়ারীরস্ ক্রিকেট একাদশ একে অপরের মুখোমুখি হয়ে একটি চমৎকার খেলা উপহার দেন ।

৩নং কালিকাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক সফল চেয়ারম্যান জনাব সালাহ উদ্দিন মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও মিয়া বাজার ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব রহমত উল্লাহ বাবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জনাব কামরুল আলম মোল্লা, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী জনাব হাজী আরিফুর রহমান মজুমদার, ছুপুয়া ছফরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অভিভাবক সদস্য জনাব ইসহাক মজুমদার বাচ্চু, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জি.এস.জনাব খলিলুর রহমান মজুমদার, ৩নং কালিকাপুর ইউনিয়ন আ’ লীগের
সহ-সভাপতি মান্জারুল ইসলাম বাবুল,৩ নং কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নেয়ামত উল্লাহ মজুমদার রুমি, ছুপুয়া ছফরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব দেলোয়ার হোসেন পেয়ার, ৩ নং তালিকা পুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার জনাব শাহ আলম,কালিকাপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার জনাবা সাকেরা বেগম,কালিকাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ স্বপন হাজারী, কালিকাপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার জনাব আব্দুল মতিন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী জনাব মোঃ জামাল হাজারী, আমির শার্ট লিমিটেডের এস.বি.পি, জনাব একরামুল হক, সিপি বাংলাদেশ কোং এর ডিপার্টমেন্ট ম্যানেজার জনাব আব্দুল্লাহ আল হাসান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচে কুমিল্লা মহানগর কলেজ ক্রিকেট একাদশ – ডাকরা ওয়ারীরস্ ক্রিকেট একাদশকে ২০ রানে পরাজিত করে।