
রাজধানী ঢাকার বেইলি রোডে ভয়াবহ অগ্নিকান্ডে বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের একজন বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও অপরজন কম্পিউটার সায়েন্স বিভাগের।
শুক্রবার নিহতদের বন্ধুরা অনেকেই তাদের ফেসবুকে পোস্ট দিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
নিহতরা হলেন, সাভারের খাগান এলাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৩৯তম ব্যাচের শিক্ষার্থী তুষার হাওলাদার এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী কে এম মিনহাজ উদ্দিন। এদের মধ্যে তুষার সদ্য স্নাতক সম্পন্ন করে স্টারটেক নামে একটি আইটি কোম্পানিতে ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন।
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী হাসিবুল তার ফেসবুকে লেখেন, ‘মিনহাজ নেই!
ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। বেইলী রোডের আগুনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কে এম মিনহাজ উদ্দিন আগুনে পুড়ে ইন্তেকাল করেন!’
হাসিবুল জানান, তারা দুজনেই সাভারে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের শিক্ষার্থী। এদের মধ্যে তুষারের মৃত্যুর খবর আমরা আগেই নিশ্চিত হয়েছি। কিন্তু মিনহাজের কোন খোঁজ রাত থেকেই পাওয়া যাচ্ছিলো না। পরে আজ সকালে আমাদের এক বন্ধুর মাধ্যমে নিশ্চিত হয়েছি যে, মিনহাজও বেইলি রোডের আগুনে মারা গেছে। দুই শিক্ষার্থীর মৃত্যুতে আমরা সবাই শোকাহত।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...