বেইলি রোড অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় মা‌র্কিন দূতাবাসের শোক

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ , ৩ মার্চ ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছে ঢাকার মা‌র্কিন দূতাবাস।

রোববার (৩ মার্চ) মা‌র্কিন দূতাবাস এক বার্তায় এ শোক জানায়।

দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, বেইলি রোডে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার এবং আহতদের প্রতি জানাই গভীর সমবেদনা। হৃদয়বিদারক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেককে আমরা স্মরণ করছি।

গত বৃহস্প‌তিবার রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। ১১জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তারা কেউ শঙ্কামুক্ত নন। আর জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে।