
শিক্ষা শান্তি প্রগতির মশালবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বনপাড়া পৌর ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে পৌরসভার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
বনপাড়া পৌর শাখা কর্মী সভার প্রস্তুত কমিটির আহ্বায়ক মোঃ আতিয়ার মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের দুই বারের নির্বাচিত সংসদ সদস্য, জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
কর্মী সভার প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক মুদাচ্ছির আজাদ রনকের সঞ্চালনায় কর্মী সভার উদ্বোধন করেন নাটোর জেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ বিন আজিজ।প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মুলক আলোচনা করেন নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন।
বনপাড়া পৌর ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা আ’লীগ সভাপতি আঃ কুদ্দুস মিয়াজী,সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান,বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন,নাটোর জেলা আ’লীগের শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এস এম আসাদুজ্জামান, বড়াইগ্রাম উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু,বড়াইগ্রাম উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতা,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি জামাল মিয়াজী,বড়াইগ্রাম উপজেলা কৃষকলীগ সভাপতি রুবেল বালী,বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সরদার,নাটোর জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু সুফিয়ান হৃদয়, বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুল ইসলাম সরদার,সাধারণ সম্পাদক মানিক রায়হান, বনপাড়া পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিব সোনার,সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস সহ বনপাড়া পৌরসভার ১২ টি ওয়ার্ডের কয়েক’শ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...