
পাহাড়পুর বৌদ্ধ বিহার (সোমপুর মহাবিহার) খননের শতবর্ষ পূর্তী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ সাহিত্য পরিষদ ও প্রজন্মের আলো-প্রজন্মের মেলা যৌথভাবে এই আয়োজন করে।
আলোচনা সভায় নওগাঁ সাহিত্য পরিষদের র্কাযনির্বাহী সদস্য ও প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবি আবুল কাশেম, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমরুল কায়েশ, কথাসাহিত্যিক রবিউল করিম, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সমাজসেবক এসএম সামছুল আলম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সংগঠনের সাধারণ সম্পাদক চর্যাপদ গবেষক ও গল্পকার আশরাফুল নয়ন, সাবেক সভাপতি হাবিব রতন, প্রজন্মের আলোর নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিম, কবি রোকেয়া শাকিলা, আসলাম হোসেন, মোহাম্মদ নাসির প্রমূখ।
উল্লেখ্য বাংলার সুবিখ্যাত ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয় ও কুমার শরৎকুমার রায় ১৯২৩ সালের ১ মার্চ আনুষ্ঠানিক ভাবে সোমপুর বিহারের প্রতœতাত্বিক খনন শুরু করেন এবং এই খননের মাধ্যমে প্রমানিত হয় এটি ছিল একটি বৌদ্ধ মন্দির ও তৎকালিন বৃহত্তর বিদ্যাপিঠ।
সভায় বক্তারা এই দিনটিকে উৎসবমূখর ভাবে পালনের মাধ্যমে পর্যটন শিল্পের প্রসার ঘটানোর দাবী তুলে ধরেন। এছাড়া পাহাড়পুর বৌদ্ধ বিহারের ঐতিহ্য ধরে রাখতে সেখানে একটি সাংস্কৃতিক বিশ^বিদ্যালয় অথবা প্রতœতত্ব গবেষণা ইন্সটিটিউট স্থাপন সহ জেলায় একটি পর্যটন মোটেল তৈরীর দাবী জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক