
পাইকগাছায় চলন্ত বাসের ধাক্কায় দিনমজুর মোসাল সরদার (৫৫) নামে এক ভ্যান আরোহী নিহত ও ভ্যান চালক সহ দুইজন আহত হয়েছেন।
নিহত মোসাল উপজেলার লস্কর ইউনিয়নের লক্মীখোলা গ্রামের মৃতঃ মান্দার সরদারের ছেলে ও একই গ্রামের আহত দুইব্যক্তি হলো মোক্তার গাজীর ছেলে ভ্যান চালক লিটন গাজী ( ২৭) এবং মৃতঃ ইন্তাজ গাজীর ছেলে ভ্যানযাত্রী লিয়াকত গাজী ( ৫২)।
আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মৃতের ভাইপো নুরইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৮ টায় লস্কর ইউপি’র শ্মরনখালীস্থ কৃষি কলেজ সংলগ্ন পাইকগাছা-কয়রার মেইন সড়কে কয়রা থেকে পাইকগাছাগামী চলন্ত বাসের ধাক্কায় উক্ত দুর্ঘটনা ঘটে। ঘাতক বাস জব্দ করা হলেও ড্রাইভার নুরনবী পালাতক রয়েছে।
এবিষয়ে অত্র ইউপি’র চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বলেন, আলমতলা চৌরাস্তা থেকে শিববাটি ব্রিজ পর্যন্ত রাস্তাটি ফাঁকা হওয়ায় সকল ধরনের যানবাহন দ্রুত গতিতে বেপরোয়াভাবে চালানোর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এ কারনে রাস্তাটির মধ্যেবর্তী ২/৩ জায়গায় স্পীড-ব্রেকার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, উল্লেখিত ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে লাশ মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...