
খুলনার পাইকগাছায় সরকারি খাস জমি দখল বন্ধে কঠোর অবস্থানে আছেন উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে পাইকগাছার দেলুটী ইউনিয়নে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন।
এসময়ে নদীর চরভরাটি সরকারি জমিতে স্কেভেটর মেশিন দিয়ে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে জমি দখলের সময় ৪ জনকে হাতেনাতে আটক করা হয় ।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দেলুটীর জিরবুনিয়া গ্রামের রঞ্জন কুমার মণ্ডলের ছেলে ইলাবন্ত মন্ডল (৩৬) কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া নড়াইলের কালিয়া উপজেলার খানজাহান আলী শিকদারের ছেলে ইনামুল শিকদার (২২), মোরফুদুল সরদারের ছেলে মোঃ আরাফাত সরদার (২২) ও মোঃ হারুন শেখের ছেলে মোঃ মিজানুর শেখ (২৫) কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উক্ত অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, পিসি মোঃ রাহাজুল ইসলাম, আনসার সদস্য মিহির, কামরুল, প্রসেনজিৎ, পেশকার ইবরাহীম এবং প্রধান সহকারী মোঃ আব্দুল বারী প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...