
হাইতিতে কয়েক সপ্তাহ ধরে চলা সহিংসতার মধ্যেই পদত্যাগ করলেন দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি।
মঙ্গলবার (১২ মার্চ) বিবিসি ও সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে হেনরির উপদেষ্টা জিন জুনিয়র জোসেফ বলেন, নতুন অন্তর্বর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত বিদায়ী প্রধানমন্ত্রী তার ভূমিকায় থাকবেন।
২০২১ সালের জুলাইয়ে হাইতির সাবেক রাষ্ট্রপতিকে হত্যার পর এরিয়েল হেনরি দেশটির নেতৃত্ব দিয়ে আসছিলেন। কিন্তু গত তিন বছরে তিনি নির্বাচনের আয়োজন করতে পারেননি। মূলত, এ নিয়েই দেশটিতে অস্থিরতা চলছিল।
হেনরিকে পদত্যাগ করতে দীর্ঘদিন জোর দাবি জানিয়ে আসছিল সশস্ত্র গ্যাং নেতারা। দেশটির বিভিন্ন জায়গায় এই গ্যাংদের হামলায় নিরাপত্তা ভেঙে পড়েছে। কয়েক দিন আগে তাদের হামলায় কারাগার থেকে পালিয়ে যায় কয়েক হাজার বন্দি। এরপরই হাইতি সরকার জরুরি অবস্থা জারি করে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...