
নড়াইলের লোহাগড়া উপজেলায় রেল লাইন পজেক্টের কাজে ব্যবহৃত প্রায় ১৪ টন চোরাই মালামালসহ উজ্জল শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (৪ মার্চ) ভোর রাতের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি এলাকা থেকে চোরাই ট্রাক ভর্তি মালামালসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত উজ্জল শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি এলাকার বাবু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি এলাকায় রেল প্রোজেক্টের চোরাইকৃত বিভিন্ন যন্ত্রাংশ একটি ট্রাকে (যশোর-১১-৩১৮৪) বোঝাই হচ্ছিল।
এ সময় গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল চোরাই মালামাল বোঝাইকৃত ট্রাকটিসহ উজ্জ্বল শেখকে আটক করে থানা হেফাজাতে নিয়ে আসে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, চুরি হওয়া প্রজেক্ট এর সম্পূর্ণ যন্ত্রাংশ অবৈধভাবে বিক্রি হচ্ছিল। এই মাল অকশন ছাড়া বিক্রয়ের কোনো সুযোগ নেই। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...