নরসিংদীতে জাতীয় ভোটার দিবস পালিত

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ , ২ মার্চ ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

“সঠিক তথ্যে ভোটার হব,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে আজ শনিবার সকালে “জাতীয় ভোটার দিবস” পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদর্শন করে উপজেলা পরিঁষদের সম্মেলন কক্ষে সামনে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে এক আলোচনা সভা উপজেলা সম্মেলন
কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জীবন ইবনে মাসুম প্রমুখ।

এ সময় বক্তারা ১৮বছর বয়স হবে ভোটার হওয়া।ভোটার তালিকায় নাম নিবন্ধন করে দেশের নাগরিক হিসেবে একজন যোগ্য ভোটার হয়ে ভোটাধিকার প্রয়োগ ও বাংলাদেশী নাগরিক ছাড়া যাতে কেউ ভোটার না হতে পারে সেই দিকে দৃস্টি রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।