• ছবিঘর ফিচার
  • নরসিংদীতে আঞ্চলিক শব্দকোষ’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নরসিংদীতে আঞ্চলিক শব্দকোষ’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ , ১ মার্চ ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

নরসিংদীতে শেখর সন্ধানী লেখক, লোক সংস্কৃতির গবেষক ও সংগ্রাহক ফখরুল হাসান-এর “নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মার্চ) বিকালে আদর্শ ছাত্র সংঘ, কিশোর উদয়ন স্টার ক্লাব ও দক্ষিণ মির্জানগর জনকল্যাণ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জা নগর এলাকার মধ্যপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ প্রকাশনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ইকবাল হোসাইন মুরাদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশন টিভির সিইও আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আদর্শ ছাত্র সংঘ’-এর সাবেক সভাপতি, দক্ষিণ মীর্জানগর জনকল্যাণ ফাউন্ডেশন-এর সভাপতি, শেখর সন্ধানী লেখক, লোক সংস্কৃতির গবেষক ও সংগ্রাহক ফখরুল হাসান।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কিশোর উদয়ন স্টার ক্লাব এর সভাপতি মো: রাসেল খন্দকার, আদর্শ ছাত্র সংঘ এর সভাপতি মোজাম্মেল হক ভুঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক সোলাইমান প্রধান, প্রকাশনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাজ্জাদ হোসেন ভূঁইয়া কাউসার প্রমূখ।এছাড়া নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে দেশবরেণ্য কবি-সাহিত্যিক, শিক্ষাবিদ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।