
সরাইলে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসার ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের দেওবাড়ীয়া মেঘনা নদী থেকে মো. শওকত মিয়া মিয়া (১১) নামে এক মাদ্রাসার ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) নদীতে সে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
নিহত শওকত হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে।সে সরাইল উপজেলা পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া গাউছিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।জানাযায়, নিহত শওকতসহ কয়েকজন মিলে গতকাল মেঘনা নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় এক পর্যায়ে শওকত পানিতে ডুবে নিখোঁজ হয়।
তখন তার সহপাঠীরা খোজাখুজি করে না পেয়ে মাদ্রাসায় শিক্ষকদের জানান। আজ বুধবার নৌপুলিশ ও ডুবুরির মাধ্যমে খোঁজাখুজি করে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ভৈরব নৌপুলিশের এস আই মো. রফিকুল ইসলাম বলেন, ডুবুরি ও ভৈরব নৌ পুলিশ মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সরাইল থানায় ইউডি (অপমৃত্যুর)মামলা করা হয়েছে।
সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, মাদ্রাসার ছাত্র মৃত্যুর ঘটনায় সরাইল থানায় ইউডি মামলা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...