
পবিত্র রমজান মাসে নওগাঁয় কর্মহীন ও সুবিধাবঞ্ছিত মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এবার এই পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে।
সোমবার ২৫ মার্চ বিকেল সাড়ে চার টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ জন তৃতীয় লিঙ্গের হাতে উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, চিনি, তেলসহ মোট আটটি নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য তুলে দেন জেলা প্রশাসক গোলাম মওলা।
এদিকে জেলা প্রশাসকের হাত থেকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হিসেবে খাদ্য দ্রব্য নিতে পেরে খুশি তৃতীয় লিঙ্গের ওইসব সদস্যরা। অনেকে করেছেন দোয়া।
জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, অন্যান্যদের মতো তাদেরও অধিকার আছে কিছু চাওয়ার ও পাওয়ার। তাই আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই পবিত্র রমজান মাস উপলক্ষে ৩৪ জন তৃতীয় লিঙ্গের মাঝে একটু খাদ্য দ্রব্য দেওয়ার চেষ্টা করেছি।
আশা করি তাদের প্রতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহযোগীতার এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এসময় তিনি অসহায় ও দরিদ্রদের জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী