
নওগাঁয় অসংক্রামক রোগ (ডায়াবেটিস, হৃদরোগ, স্টোক, ক্যান্সার) প্রতিরোধে জনসাধারণের শরীরচর্চা নিশ্চিতে করণীয় বিষয়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রজন্মের আলো-প্রজন্মের মেলা ও সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স এর সহযোগিতায় বেসরকারি সংস্থা প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র এই এডভোকেসীর আয়েজন করে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা চত্বরে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি।
অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নওগাঁ পৌরসভার নির্বাহী কর্মকর্তা আনোয়ার কবির, কমিশনার নাসিমা খাতুন চায়না, সোসাল ইনোভেশন টিম নওগাঁ চকদেবপাড়া শাখার সভাপতি ছামসুল আলম, প্রজন্মের আলোর নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিম, প্রভাষক জাকিরুল ইসলাম, প্রভাষক আবু রেজা, প্রভাষক রিপন সরদার, প্রজন্মের আলো ম্যানেজিং ইডিটর আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর, প্রজন্মের আলোর ডিজিটাল কন্টেন্ট ইডিটর আব্দুল্লাহ আল মাসুদ বিন রহমান তন্ময়, রেহনুমা, লোকমান প্রমুখ উপস্থিত ছিলে।
নওগাঁ পৌরসভার বাৎসরিক বাজেটে খেলার মাঠ, পার্ক, খোলা জায়গা বরাদ্দ, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা জন্য স্মারকলিপি প্রধান করা হয়।
সভায় জানানো হয়, ক্রমাগত নগরায়নের ফলে মাঠ, পার্ক এবং খোলা জায়গাগুলো বিভিন্নভাবে দখল হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে খেলার মাঠ, পার্ক এবং খোলা জায়গা। এ কারণে পর্যাপ্ত শরীরচর্চা এবং কায়িক পরিশ্রমের অভাবে ডায়াবেটিস, হৃদরোগ, স্টোক, ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে আপামর জনসাধারণ।
এসময় মেয়র ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা স্থানীয় জনসাধারণের শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে পৌরসভার বাৎসরিক বাজেটে এলাকার খেলার মাঠ, পার্ক এবং খোলা জায়গা বরাদ্দ রক্ষাণাবেক্ষণ ও পরিচালনার আশ্বাস দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...