
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, দেশে পেঁয়াজসহ বিভিন্ন জিনিসের দাম কমায় বিএনপি এখন বলছে ভারতীয় পণ্য বর্জন করুন। বাংলাদেশের মানুষ সুখে থাকুক, ভালো থাকুক এটা বিএনপি চায় না।
শনিবার (৩০ মার্চ) দুপুরে টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় কাদেরিয়া বাহিনীর জাদুঘরের স্থান পরিদর্শন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আ.ক.ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশে শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত সমাজ তৈরি করা। সেটা যেন না হয় সেই জন্য এখনো তারা (বিএনপি নেতৃবৃন্দ) পাকিস্তানকেই হৃদয়ে ধারণ করে নানা সমালোচনা করেন।
এ সময় মন্ত্রী আশেকপুর বাইপাস এলাকায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর নামে স্কুল করার উদ্যোগের কথা জানান।
মুক্তিযুদ্ধের সংগঠক ও কালিহাতী-৪ আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী।
এতে আরও বক্তব্য দেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তাসভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, জেলা প্রাশাসক কায়ছারুল ইসলাম প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী