
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকায় খুলনা থেকে চট্টগ্রামগামী বাস থেকে ৩ হাজার ৬০০ কেজি (৯০ মণ) বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।
শনিবার মধ্য রাত থেকে রোববার ভোর পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড চাঁদপুর যৌথ অভিযান পরিচালনা করে এসব চিংড়ি জব্দ করে।
দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
তিনি জানান, মধ্য রাত থেকে ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে হরিনা ফেরিঘাট অঞ্চলে যাত্রীবাহী বাস হতে ৩ হাজার ৬০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। পরবর্তীতে এসব চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। তবে চিংড়ির মালিক দাবি করা কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
অভিযানে চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, ক্ষেত্র সহকারী মো. মোশারফ হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার মো. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...