• খেলাধুলা
  • চা বাগানে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

চা বাগানে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ , ৩ মার্চ ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

বিপিএলের ব্যস্ততা শেষে খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না জাতীয় দলের ক্রিকেটাররা। আগামীকাল (সোমবার) চায়ের দেশ সিলেটে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সিরিজ শুরুর একদিন আগে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন লাক্কাতুড়া চা বাগানে ট্রফি উন্মোচন করা হয়েছে। দুপুর সোয়া ১ টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে এই ট্রফি উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়।

ট্রফি উন্মোচনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শ্রীলঙ্কার পক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত কর্মকর্তা ও কর্মচারীরা।