• খেলাধুলা
  • আগামীকাল বসছে বিসিবির বার্ষিক সাধারণ সভা

আগামীকাল বসছে বিসিবির বার্ষিক সাধারণ সভা

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ , ৩০ মার্চ ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

গত ৯ মার্চ হঠাৎ করে বোর্ড সভা ডেকেছিল বাংলাদেশহ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে আলোচনার কেন্দ্রে ছিল চলতি বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। বহুল কাঙ্খিত সেই বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল রোববার। দুপুর দুইটায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হবে বিসিবির এজিএম।

আসন্ন এই এজিএমের জন্য দুই দফায় বাজেট বাড়ানো হয়েছে। সব মিলিয়ে এজিএমের বাজেট দাঁড়িয়েছে প্রায় পৌনে চার কোটি টাকা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের তৃতীয় মেয়াদকালীন সময়ে দ্বিতীয় এজিএম হতে যাচ্ছে এটি। সর্বশেষ এজিএম হয়েছিল ২০২২ সালে।

সব জেলা, বিভাগ, ক্লাব, সংস্থা মিলিয়ে ১৭০ জন কাউন্সিলর বিসিবিতে৷ প্রত্যেক কাউন্সিলরকে বিসিবি এবার নগদ ৫০ হাজার টাকা ও আইপ্যাড উপহার দেবে৷