
র্যাব-৬, যশোর এর ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অস্বাস্থ্যকর জেলিপুশকৃত চিংড়ি বাজারজাত করণের উদ্দেশ্যে পরিবহনে সহায়তা করার অপরাধে দুইটি বাসের মালিককে ৫৬ হাজার টাকা জরিমানা ও ৩৪০ কেজি জেলি পুশ চিংড়ি জব্দ পূর্বক ধ্বংস করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মাদ সাকিব হোসেন এক “প্রেস রিলিজ” এ জানিয়েছেন- “”র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে। এছাড়াও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে”।
“খুলনাঞ্চল চিংড়ির জন্য খুবই বিখ্যাত। জিআই পণ্য চিংড়ি বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে বিশ্বে পরিচিত। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা হতে চিংড়ি দেশের নানা প্রান্তে সরবরাহ করা হয় এবং বিদেশেও রপ্তানি করা হয়। কিছু অসাধু ব্যবসায়ীরা অতিশয় মুনাফার লোভে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপদ্রব্য জেলি পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করে আসছে ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে চিংড়ির রং আকর্ষণীয় করছে”।

“র্যাব-৬, সিপিসি-৩, যশোর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিপুল পরিমাণ চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে অপদ্রব্য জেলি পুশ করে মাছের ওজন বৃদ্ধি করত: অস্বাস্থ্যকর ভাবে বাজারজাত করণের উদ্দেশ্যে বিপুল পরিমান জেলি পুশ চিংড়ি নিয়ে যশোর মনিহার মোড় হয়ে হিমেল সিমান্ত নামক ০১ টি বাস সাতক্ষীরা হইতে শেরপুর ও অপর ০১ টি আসিফ স্পেশাল বাস সাতক্ষীরা হইতে রংপুর যাইতেছে।
উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইং ১৩/০৩/২০২৪ তারিখ সময় রাত আনুমানিক ২২.৩০ ঘটিকা হতে ইং ১৪/০৩/২০২৪ খ্রিঃ রাত ০১.৪০ ঘটিকা পর্যন্ত র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন, স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ ফয়সাল তানভীর ও যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ এর সমন্বয়ে র্যাবের একটি আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মনিহার মোড়ে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে চিংড়ি মাছ ভর্তি উল্লেখিত হিমেল সিমান্ত ও আসিফ স্পেশাল নামক ০২ টি বাস থামিয়ে বাসের বক্সে ও ছাদে রাখা ককসিটে সংরক্ষিত চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে অপদ্রব্য জেলি পুশ করেছে কিনা তা চেক করেন। এ সময় উক্ত (রেজি: নং ঢাকা মেট্রো ব-১১-২৯১৩) হিমেল সিমান্ত বাসে ০৫ টি ককসিট ও (রেজি: নং রংপুর মেট্রো ব-১৯-০০১৩) আসিফ স্পেশাল বাসে ০৬ টি ককসিট, মোট ১১ টি ককসিট ভর্তি আনুমানিক ৩৪০ কেজি চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়”।
“চিংড়ি মাছে অপদ্রব্য জেলি পুশ করার প্রমাণ পাওয়ায় মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধি মালা ১৯৯৭ (সংশোধিত বিধিমালা ২০০৮) এর বিধি ৪(৪), ৫(৯) লংঘন করায় উক্ত বিধিমালার বিধি ৪(৫), ৫(১০) এর প্রদত্ত ক্ষমতা বলে উদ্ধারকৃত ককসিট ভর্তি জেলি পুশ চিংড়ি জব্দ করা হয় এবং উক্ত হিমেল সিমান্ত (রেজি: নং ঢাকা মেট্রো ব-১১-২৯১৩) বাসের মালিক সঞ্জয় গুপ্ত লাল’কে ২৭,০০০/- (সাতাশ হাজার) টাকা ও আসিফ স্পেশাল (রেজি: নং রংপুর মেট্রো ব-১১-০০১৩) বাসের মালিক আব্দুল মান্নান’কে ২৯,০০০/- (উনত্রিশ হাজার) টাকা, মোট ৫৬,০০০/- (ছাপ্পান্ন হাজার) টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভবিষ্যতে অপদ্রব্য জেলি পুশ চিংড়ি পরিবহন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে”।
“জরিমানাকৃত টাকা বিধি মোতাবেক সরকারী কোষাগারে জমা করা হয়েছে এবং জব্দকৃত অপদ্রব্য জেলি পুশ চিংড়ি উপস্থিত জনগণ, মৎস্য কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগণের সম্মুখে ধ্বংস করা হয়েছে বলে “প্রেস রিলিজ” ও তথ্য চিত্রে জানানো হয়েছে”।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...