অশ্রুর জলে ভিজে গিয়েছিল লিখতে রাফখাতার সেই পাতা,তখনি মনে পড়েছিল আপনার সেই নানা ইতিকথা। বিদায় বড়ই কঠিন। তবুও যেতে হবে" দিতে হবে বিদায় ভালোবাসা। অশ্রুসিক্ত' ফুলের শুভেচ্ছা ' বিদায় সংবর্ধনা ক্রেস্ট। তবে বাগানে আজও ফুল ফুটেছে অফিস পাড়ায় সবার চোখে ছিলো পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সহকর্মী ও উপজেলার সকলের কাছ থেকে অবসর জনিত বিদায় নিলেন সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালেদ জামিল খান।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ সরাইল যৌথ ভাবে বিদায় অনষ্টানে যোগ দিয়েছেন। গতকাল সন্ধ্যায় অফিসার্স ক্লাব উপজেলা শিক্ষা অফিসার থেকে বিদায় বেলায় দেখা গেলো এমন হৃদয় বিদারক চিত্র।বিদায় কালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালেদ জামিল খান বলেন, ভালো থাকুক সরাইল উপজেলার প্রতিটি মানুষ। আপনাদের ভালোবাসায় হয়তো আমার আসা যাওয়া থাকবে এ উপজেলায়।আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসা।
সরকারি চাকুরিজীবী হিসেবে অবসর জনিত কারণে চাকরি স্থায়ী হওয়ার সুযোগ নেই কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী,জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহয়তা আমি পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারো বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচক ভাবে মানুষকে উপস্থাপন করা হয়।
খোলা চোখ দিয়ে সবকিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী।বিদায়বেলায় উপস্থিত বেশির ভাগ মানুষের চোখেই ছিলো জল। আবেগ থামাতে না পেরে কেঁদে ফেলেন অনেকেই।
তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও শিক্ষক ও শিক্ষার্থী গণমাধ্যম কর্মীসহ সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মেজবা উল আলম ভূইঁয়া ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো.নোমান মিয়া বিদায় জানান।
বিদায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালেদ জামিল খান,সকলকে নিজের আপন মানুষ ভেবে কাজ করেছেনে এবং সেটা সবার চোখেও পড়েছে। দীর্ঘ এই সময়ে কেবল প্রশংসিত হয়েছেন তা নয়, কখনও সমালোচিতও হয়েছেন তিনি। তবুও মানবতার ক্ষেত্রে চুল পরিমাণ ঘাটতি রাখেননি এই উপজেলা শিক্ষা অফিসার।
উপজেলার সরকারি স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সাংবাদিকসহ ও বিভিন্ন সমাজসেবী সংগঠনের নেতৃবৃন্দরা ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান শিক্ষা অফিসারকে।উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত