
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে টাকা পয়সা লেনদেন সংক্রান্তে ছুরিকাঘাতে এক অটোরিকশা চালক নিহতের খবর পাওয়া গেছে। ২৯ মার্চ শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া শ্মশান রোড়ে কুমার বাড়ির সামনে এ হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
নিহত অটোরিকশা চালক মো. লালখা সরোয়ার (২৫) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের আবুল কালাম মিয়া ছেলে। পুলিশ জানায়,শুক্রবার রাতে লালখা সরোয়ার (২৫)কে চাকু দ্বারা বুকের উপরে ১টি, নিচে ১টি, বাম হাতে ১টি ছুরিকাঘাত করে।
তাৎক্ষনিক স্থানীয় লোকজন লালখাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লালখা সরোয়ার (২৫)কে পরীক্ষা-নিরীক্ষা করিয়া রাত দশটা দশ মিনিটের সময় মৃত বলিয়া ঘোষনা করেন। অপরদিকে অভিযুক্ত ব্যক্তিকেও আটক করেন স্থানীয়রা।
পরে অভিযুক্ত ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন,হত্যার ঘটনায় একজন কে আটক করা হয়েছে।
ওসি বলেন,নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...