শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলসহ ২৫নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
পুলিশ কর্তৃক বিষ্ফোরক আইনে দায়েরকৃত চারটি মালায় আজ ২০ মার্চ দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়া ও নুর-ই-জাহিদ তাদের জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন আদালত।
এর আগে এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন এসব নেতাকর্মী।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক খন্দকার মো. শহীদুল হক।
দলীয় সুত্রে জানানো হয়, জাতীয় নির্বচনের আগে, শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শ্রীবরদী-ঝিনাইগাতী আসেনর সাবেক এমপি মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামী কের চারিট মামলা দায়ের করেন। পরবর্তীতে হাইকোর্ট থেকে বিভিন্ন মেয়াদে জামিন নেন তারা।
জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আজ শেরপুরের জুডিশিয়াল আদালতে হাজির হয়ে চার মামলায় জামিনের আবেদন করেন মাহমুদুল হক রুবেলসহ ২৫ নেতাকর্মী। আদালত জামিনের আবেদন শুনানীশেষে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত