
শেরপুরে জীবন নামে এক আমেরিকা প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩১ মার্চ রবিবার ভোররাতে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল হালিম জীবন (৪৮) শেরপুর শহরের মধ্য নওহাটা এলাকার সাইদুর রহমান সুরুজ মাস্টারের ছেলে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রউফ, মুকুল হোসেন, রাশেদুল ইসলাম ডিয়ার ও ফরহাদ হোসেনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, আব্দুল হালিম জীবন ১৫/১৬ বছর আগে ডিভি লটারিতে নাগরিকত্ব পেয়ে যুক্তরাষ্ট্রে যান। পরে বিয়ে করে স্ত্রীকেও যুক্তরাষ্ট্রে নিয়ে যান। বছর দুয়েক আগে তিনি শেরপুরে এসে আর যুক্তরাষ্ট্র ফেরত যাননি। সম্প্রতি তিনি শেরপুর শহরের চাপাতলী এলাকায় আতিয়া আক্তার নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। তাঁর প্রথম স্ত্রী বিদেশেই রয়েছেন। শনিবার দুপুরে জীবন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি ও তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...