আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শেরপুরে বাংলাদেশে নারীর রাজনৈতিক নেতৃত্বকে এগিয়ে নেওয়ার জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন' শীর্ষক ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ বুধবার দিনব্যাপী শেরপুরের নিউমার্কেটের পালকি কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নারীর ক্ষমতায়নের গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন শেরপুর জেলা মাল্টিপারপাস ফোরামের সভাপতি বিনয় কুমার সাহা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ময়মনসিংহ অঞ্চলের ফেলো ও মাস্টার ট্রেইনার নাসরিন রহমান ফাতেমা।
এসময় আরও বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবির, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজার নিরুপমা ভৌমিক, জেলা উইমেন চেম্বার অব কমার্সের সহ সভাপতি শাহীনা পারভীন, শেরপুর জেলা মাল্টিপারপাস ফোরামের উপদেষ্টা ফখরুল মজিদ খোকন, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, শেরপুর মহিলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার লুৎফা, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো রুমা সাহা।
দিনব্যাপী এ কর্মশালায় ৩০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত