
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শেরপুরে বাংলাদেশে নারীর রাজনৈতিক নেতৃত্বকে এগিয়ে নেওয়ার জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ বুধবার দিনব্যাপী শেরপুরের নিউমার্কেটের পালকি কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নারীর ক্ষমতায়নের গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন শেরপুর জেলা মাল্টিপারপাস ফোরামের সভাপতি বিনয় কুমার সাহা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ময়মনসিংহ অঞ্চলের ফেলো ও মাস্টার ট্রেইনার নাসরিন রহমান ফাতেমা।
এসময় আরও বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবির, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজার নিরুপমা ভৌমিক, জেলা উইমেন চেম্বার অব কমার্সের সহ সভাপতি শাহীনা পারভীন, শেরপুর জেলা মাল্টিপারপাস ফোরামের উপদেষ্টা ফখরুল মজিদ খোকন, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, শেরপুর মহিলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার লুৎফা, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো রুমা সাহা।
দিনব্যাপী এ কর্মশালায় ৩০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক