
রাজধানীর শাহবাগ থানায় জব্দ করা গাড়ির গ্যারেজে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
মঙ্গলবার (৫ মার্চ) বিকেল পৌনে ৩টায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি জানান, বিকেল পৌনে ৩টায় আমাদের কাছে খবর আসে, শাহবাগ থানার পেছনে জব্দ করা গাড়ির গ্যারেজে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়। সেখানে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।
এর আগে, গত ২৮ জানুয়ারি শাহবাগ থানার বাইরে পরিত্যক্ত একটি বাসে আগুন লাগে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত