যশোরের শার্শায় গলায় ধারালো দা ধরে এক গৃহবধূ (২১) কে ধর্ষণের অভিযোগে উঠেছে ঈমাম হোসেন(২৮)নামে এক যুবকের রিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামে ।
এদিকে ঘটনার ৩ দিন পার হয়ে গেলেও এ বিষয়ে থানায় কোন মামলা বা অভিযোগ দায়ের হয়নি।তবে ধর্ষিতা ও তার শ্বশুর বাড়ীর লোকজন ঘটনার পর ইউপি সদস্যর কাছে অভিযোগ দিয়েও কোন সুবিচার পাননি বলে অভিযোগ ভুক্তভোগীর।
নির্যাতিতা গৃহবধূর বরাত দিয়ে তার শাশুড়ী জানায়,ওই দিন রাতে বাড়ির লোকজন সন্ধ্যায় ওয়াজ মাহফিল শুনতে যাই। আমার বউমা অসুস্থ বোধ করায় সে ওয়াজ মাহফিল শুনতে না গিয়ে ঘরের দরজা আটকে ঘুমিয়ে ছিলো।রাত ১০ টার দিকে অভিযুক্ত ইমাম প্রথমে বাড়ির সামনের লাইট ভেংগে ফেলে পরে ঘরের দরজার সিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে এবং আমার বউমার গলায় ধারালো দা ধরে ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান,ধর্ষণের শিকার গৃবধুর স্বামী বিষয়টি আমাকে জানালে আমি ঈমান আলীকে ক্লাবে নিয়ে জিজ্ঞাসা করলে সে ধর্ষণ করেছে বলে স্বীকার করে।পরে আমি তাদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দেই।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এম মনিরুজ্জামান জানান,ঘটনাটি পুলিশকে কেউ জানায় নি। আজ ঘটনাটি জানার সাথে সাথে আমি পুলিশের একটি টিম নির্যাতিতা পরিবারের বাড়িতে পাঠিয়েছি এবং তাদের আইনগত সকল সহযোগিতা পুলিশের পক্ষ থেকে দেওয়া হবে বলে আসস্থ করে তাদের শার্শা থানায় এসে অভিযোগ দেওয়ার জন্য আসতে বলেছি। তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত