
যশোরের শার্শা উপজেলার গোগা বাজারে মেসার্স জননী ফার্মেসী, বায়জিদ সাইকেল স্টোর ও আলমগীর মুদি স্টোরে দূর্ধষ চুরি সংঘটিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৪ মার্চ)গভীর রাতে চোরেরা তিন দোকান থেকে নগদ দেড় লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ভূক্তভোগী ব্যবসায়ীরা।
জননী ফার্মেসীর মালিক আঃ হামিদ জানিয়েছেন, সে প্রতিদিনের মতো বেচাবিক্রি শেষে ক্যাশে নগদ সত্তর হাজার টাকাসহ বেশ কিছু খুচরো টাকা রেখে বাসায় যায়। সকালে দোকান খুলে দেখি তার ঘরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে টাকা চোরে চুরি করে নিয়ে গেছে।
একই সময় আলমগীর স্টোর এর দোকানের ভেন্টিলেটর ভেঙে চোরেরা নগদ ৭০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়াও বায়েজিদ সাইকেল স্টোরের টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে সাইকেল বিক্রীর ১০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা।
এঘটনায় হতাশ ব্যবসায়ীরা। বিগত চেয়ারম্যানের আমলে বাজারের নিরাপত্তার জন্য বাজারে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিলো। কিন্তু তা কোনো কাজে আসছে না। বাজারে সিসিটিভি ও নৈশ প্রহরী থাকা সত্তেও এক রাতে তিন দোকানে চুরির বিষয়টি ভাবিয়ে তুলেছে অন্যান্য ব্যাবসায়ীদের। তারা এখন আতঙ্কে রয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...