• ছবিঘর ফিচার
  • যশোর পুলিশ সুপারের সহধর্মিনী স্বর্গীয়া বিপ্লবী রানী’র স্মরণসভা অনুষ্ঠিত

যশোর পুলিশ সুপারের সহধর্মিনী স্বর্গীয়া বিপ্লবী রানী’র স্মরণসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ , ১৭ মার্চ ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

যশোর পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদার এর সহধর্মিনী স্বর্গীয়া বিপ্লবী রানী(অতিরিক্ত পরিচালক,এনএসআই) এর অকাল প্রয়াণে তার বিদেহী আত্মার সদগতি ও স্বর্গবাস কামনায় বেনাপোলে নামাচার্য শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রম প্রাঙ্গণে স্মরণ ও সমবেত প্রার্থনা সভার আয়োজন করা হয়। বেনাপোল পাটবাড়ী আশ্রম পরিচালনা পরিষদ এ আয়োজনটির উদ্যোক্তা হিসেবে কাজ করে।

শনিবার(১৬ মার্চ) বিকালে অনুষ্ঠিত ঐ স্মরণ সভায় এসপি প্রলয় কুমার জোয়ারদার সহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মেয়র,মোঃ নাসির উদ্দিন(বেনাপোল পৌরসভা), শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা-নয়ন কুমার রাজবংশী,শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মনিরুজ্জামান,বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন ভক্ত,শার্শা উপজেলা যুবলীগ সভাপতি-অহিদুজ্জামান অহিদ(৬ষ্ঠ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী),পাটবাড়ী আশ্রম পরিচালনা পরিষদ এর সভাপতি-শ্রী তাপস বিশ্বাস,সাধারণ সম্পাদক-শ্রী শ্যামল দাস।

অনুষ্ঠানে স্বর্গীয়া বিপ্লবী রানী’র বিদেহী আত্মার শান্তি কামনায় ভগবত পাঠ করেন-বিল্লমঙ্গল বাবাজী। এ সময় আলোচকবৃন্দ তার বর্ণিল কর্মময় জীবণের সাফল্যের দিকগুলো তুলে ধরেন আলোচনা অনুষ্ঠানে।

উল্লেখ্য,এসপি প্রলয় কুমার জোয়ারদার এর সহধর্মিনী বিপ্লবী রানি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অতিরিক্ত পরিচালক এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) যশোর জেলার সভানেত্রী ছিলেন। ২০২৩ সালের ৬ নভেম্বর ভোরের দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিপ্লবী রানি।

তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র সন্তান রেখে গেছেন। তার গ্রামের বাড়ী নেত্রকোনা জেলায়। ঐ একই দিনে এসপি প্রলয় কুমার জোয়ারদার পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি লাভ করেন।

সময়ের কারণে পাটবাড়ী আশ্রম পরিচালনা পরিষদের নব-কমিটি’র নাম ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন ঐ মন্দির কমিটি’র সদস্য-জনাব নয়ন হালদার।