
যশোর রেলষ্টেশন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর জুম্মান হত্যাকান্ডের ১নং আসামী ভাগ্নে ইমন (১৯) কে ঢাকা জেলার দোহার থানাধীন মধুরচর এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর ও র্যাব-১০, মুন্সিগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানিক দল।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মাদ সাকিব হোসেন এক “প্রেস রিলিজ” এ জানিয়েছেন- “র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে”।
“যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন যশোর রেলষ্টেশন ২নং প্লাটফরম এর সামনে গত ১০/০২/২০২৪ তারিখ সময় আনুমানিক ১৮.২০ ঘটিকায় হঠাৎ করে কিছু অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ভিকটিম জুম্মান (৩৪)‘কে আক্রমণ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করতঃ সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। উক্ত ঘটনাটি যশোর শহরের জনবহুল একটি স্থানে ঘটায় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার বিষয়ে র্যাব-৬, যশোর সংবাদ প্রাপ্ত হয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং ঘটনার সাথে জড়িত হত্যাকারীদের চিহ্নিত পূর্বক গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং ঘটনাস্থলের উক্ত সময়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন যশোর রেলষ্টেশনের ২নং প্লাটফরমের সামনে ভিকটিম জুম্মান (৩৪) কে হত্যার উদ্দেশ্যে কয়েকজন সন্ত্রাসী এলোপাতাড়ি ছূরিকাঘাত করছে। উক্ত হত্যাকান্ডের বিষয়ে ভিকটিমের ভাই গত ইং ১১/০২/২০২৪ তারিখ বাদী হয়ে খুলনা রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজু সাপেক্ষে এজাহারনামীয় হত্যাকারীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৬, যশোর ক্যাম্পের একাধিক আভিযানিক দল মাঠ পর্যায়ে কাজ শুরু করে”।
“এরই ধারাবাহিকতায় র্যাব-৬, যশোর গত ১১/০২/২০২৪ তারিখ মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর জুম্মান হত্যা মামলার ০৩ জন আসামী গ্রেফতার করা হয় এবং হত্যার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে। পরবর্তীতে র্যাব-৬, যশোর ক্যাম্প গোপন সূত্র ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ইং ০৪/০৩/২০২৪ তারিখ রাতে জানতে পারে যে, চাঞ্চল্যকর জুম্মান হত্যা মামলার অন্যতম ও ১নং এজাহারনামী আসামী ভাগ্নে ইমন (১৯) ঢাকা জেলার দোহার থানাধীন মধুরচর এলাকায় আত্মগোপনে আছে। প্রাপ্ত তথ্যোর ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে র্যাব-৬, যশোর ক্যাম্প ও র্যাব-১০, মুন্সিগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানিক দল ইং ০৫/০৩/২০২৪ তারিখ সকাল আনুমানিক ০৭.১০ ঘটিকার সময় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে জুম্মান হত্যা মামলার ১নং আসামী ভাগ্নে ইমন (১৯), পিতা- খালিদ হোসেন, সাং- তেতুলিয়া (ইসমাইল কলোনী), থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোরকে গ্রেফতার করে”।
আসামী ইমন প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং সে জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। পূর্ব থেকেই জুম্মানকে হত্যা করার জন্য সুযোগের অপেক্ষায় ছিল এবং ঘটনার দিন পূর্ব পরিকল্পিতভাবে জুম্মানকে যশোর রেলষ্টেশনে কৌশলে ডেকে এনে ইমন ও অন্যান্য আসামীগণ চাকু দিয়ে কুপিয়ে নৃশংসভাবে জুম্মানকে হত্যা করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামী ইমন কে খুলনা রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...