
মৌলভীবাজার জেলার কুলাউড়ার উপজেলার বরমচাল ইউনিয়নে আলোচিত রেখা বেগম (২০) কে হত্যার অভিযোগে তার সাবেক স্বামী টিকটকার রিয়াজ উদ্দিন (২২) কে ঢাকা থেকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ। হত্যাকান্ডের ৩০ ঘন্টার ভিতরে আসামিকে গ্রেফতার করা হয়।
শনিবার রাতে ঢাকার ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম।
তিনি জানান, উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রামের রুহুল আমিনের মেয়ে রেখার সঙ্গে বছরখানেক আগে একই গ্রামের রিয়াজ মিয়ার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে রেখাকে গত দুই মাস আগে রিয়াজ তালাক দেয়। গত ২৭ মার্চ হঠাৎ রেখার বাবার বাড়িতে এসে তাকে নিয়ে যায় রিয়াজ।
এরপর থেকে রেখা নিখোঁজ হন। শুক্রবার সকালে স্থানীয়রা একই গ্রামের নওয়াবাগানের একটি টিলায় জঙ্গলের ভেতর গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রেখাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে রেখার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনার পর থানায় মামলা হলে শনিবার রাতে আসামি রিয়াজকে ঢাকার ফার্মগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রিয়াজ শ্বাসরোধে তার সাবেক স্ত্রী রেখাকে হত্যা করে বলে স্বীকার করেছে। রবিবার থাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...