
বাগেরহাটের মোরেলগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ীকে মারধর করে ৮০ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় শেখ তাইজুল ইসলাম শাহীন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাহিন মোরেলগঞ্জ ১৬ নং খাউলিয়া গ্রামের শেখ নুর মোহাম্মদের ছেলে। খোয়া যাওয়া স্বর্ন ও টাকার খোঁজ মেলেনি এখনো।
শনিবার (২ মার্চ) রাত ৯ টার দিকে তার নিজ বাড়ি থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহার করা মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন নিশ্চিত করেছেন।
অপরদিকে, ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ছিনতাইয়ের ১৩ ঘণ্টা পরে উপজেলা সদর কুঠিবাড়ি এলাকায় পানগুছি নদীর চর থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।
উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে পৌরসভার সেরেস্তাদারবাড়ি এলাকা থেকে নিলয় জুয়েলার্সের মালিক মিলন কর্মকারকে ছিনতাইকারীরা মারধর করে টাকা স্বর্ণালংকারসহ মোটরসাইকেল নিয়ে যায়।
মিলন কর্মকার জানান, মোটরসাইকেলের সিটের নীচে ৩টি ব্যাগে ৮০ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ আড়াই লাখ টাকা ছিল।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ শেখ তাইজুল ইসলাম শাহীন নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...