
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নে সেতারা নামের ৮৫ বছরের এক বৃদ্ধা নারীকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য রাতের আঁধারে বসত ঘরে আগুন দিয়ে পু*ড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সেতারা বেগমের দাবি এই ঘটনার সাথে জড়িত একই এলাকার মৃত রহিম সিকদারের ছেলে হারুন সিকদার (৫০), তালেব সিকদার( ৬০), করিম সিকদার সহ ৭/৮ জন। উল্লেখ্যঃ মোঃ হারুন সিকদার বাদী হয়ে বরিশাল বিজ্ঞ আদালতে একটি এম পি (১৪৪/১৪৫) মামলা করেন ।
পরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে দো-চালা টিনের ঘর উত্তোলন করে হারুন সিকদারের লোকজন।বৃদ্ধের ঘরে আগুনের বিষয়টি কাজিরহাট থানায় জানানো হলে ঘটনা স্থলে পুলিশ এসে তদন্ত করে।বৃদ্ধ সেতারা ও মেয়ে জাহানারা বেগম বলেন, প্রতিপক্ষরা তাদেরকে মামলা দিয়ে হয়রানি করছে এবং বর্তমানে তারা ঘর থেকে রাস্তায় বের হতে পারছেন না প্রতিপক্ষের ভয় ।
এ বিষয়ে ফজলে করিম সিকদার তাদের বিরুদ্ধে সকল ধরনের অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের সবা -কবলা মূলে সাড়ে ১১ শতাংশ জমি তারা দখল করে রেখেছে।তাদের দাবি ১২ শতাংশ কিন্তু এরা পাবে ৫ শতাংশ থেকে ৬ তিল কম।
উভয় পক্ষের মামলা আদালতে চলমান রয়েছে।বৃদ্ধার ঘরে আগুনের দিন আমি অসুস্থ ছিলাম ঘরে আগুন দিবো কি ভাবে? পরের দিন সকালে শুনছি ঘরে নাকি আগুন লাগছে। কাজিরহাট থানার ওসি জানান বিষয়টা শুনে পুলিশ পাঠানো হয়েছে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...