মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরাইলে পরামর্শ সভা অনুষ্টিত

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ , ২০ মার্চ ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৪ এর আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ডিসপ্লে বাস্তবায়ন উপকমিটির এক পরামর্শ সভা অনুষ্টিত হয়েছে।

আজ বুধবার (২০ মার্চ) বেলা আড়াই দিকে সরাইল অন্নদা সরকারি উচ্ছ বিদ্যালয়ের শিক্ষক হল রোমে এক পরামর্শ সভা অনুষ্টিত হয়েছে।

উক্ত পরামর্শ সভায় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.পারভেজ আহমেদ, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো.মোসা মিয়া, অত্র বিদ্যালয়ের শিক্ষক মো.হাদিস মিয়া, উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মো.মহি উদ্দিন. উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মো.হাসেম মিয়া,উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. মাহফুজ আলী. উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক এসএম ফরিদ, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো. নুরুল হুদা, সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তৌফিক আহমেদ তফসির, কুট্রা পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নুর আলম, শিক্ষক মাসুম খন্দকার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,গণমাধ্যম কর্মী ও বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।