
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচনের ডামাডোল বাজতে শুরু করেছে। আসন্ন পবিত্র রমজানের আগেই প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার ইঙ্গিত রয়েছে নির্বাচন কমিশনের। সেই সুবাদে মেঘনা উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মাঠে নেমে পড়েছেন অনেকেই।
সম্প্রতি আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়ার কথা বলেছেন ইঞ্জিনিয়ার আবুল কালাম। পারিবারিক ও স্বজনদের অনুপ্রেরণায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন বলে জানিয়েছেন। এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া প্রার্থনা করছেন।
ইঞ্জিনিয়ার আবুল কালাম মানিকারচর ইউনিয়নের করিমাবাদ গ্রামের বাসিন্দা। তিনি ১৯৮৫ সালে একটি মুসলিম ধর্মভীরু পরিবারে জন্ম গ্রহণ করেন।
তার বড় ভাই মোহাম্মদ জসিম উদ্দিন সবুজ
একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী।একজন দানশীল ব্যক্তিত্ব হিসেবে মোহাম্মদ জসিম উদ্দিন সবুজ সর্বজন পরিচিত।
ইঞ্জিনিয়ার আবুল কালামও একজন দানশীল এবং জনপ্রিয় ব্যক্তি। এলাকার জনগণের মধ্যেও রয়েছে তার একটি বিশেষ গ্রহযোগ্যতা।
নেতৃত্ব দেয়ার গুণাবলীর কারণে খুব সুনাম অর্জন করেন এবং বেশ কয়েকবার সেরা কর্মকর্তা নির্বাচিত হন। বর্তমানে বেশ কয়েকটি ব্যাবসায়ের সাথে জড়িত যেগুলো ইসলামী আইন কানুন মেনে পরিচালিত হয়। যার ফলে তিনি সর্বমহলে প্রশংসিতও হয়েছেন।এছাড়াও পারিবারিকভাবেও তিনি উপজেলার সর্বমহলে পরিচিত একজন ব্যক্তি।
ইঞ্জিনিয়ার আবুল কালাম ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা বলে জানান, এলাকার মানুষের জন্য কিছু করার আবেগ থেকেই তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হলেও এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতা নিয়ে উপজেলাবাসীর পরিকল্পিত উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন। বীর মুক্তিযোদ্ধা সহ এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রার্থনা করেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী