ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে ৭৪৩ ভোট পেয়ে বিল্লাল মিয়া নির্বাচিত

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ , ৯ মার্চ ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মো. বিল্লাল মিয়া (ঘোড়া প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৭৪৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রাহ্মণবাড়িয়া সাবেক মেয়ের মো.হেলাল উদ্দিন (চশমা প্রতীক) পেয়েছেন ৪৯০ ভোট ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.শফিকুল আলম এমএসসি (আনারস প্রতীক) পেয়েছেন ১৩৩ ভোট।

উল্লেখ্য থাকে যে,২০২২ সালের ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদের নির্বাচনে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার চেয়ারম্যান পদে জয়লাভ করেছিলেন।

কিন্তু তিনি ২০২৩ সালের ২ অক্টোবর তিনি মৃত্যুবরণ করলে জেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়।৯ মার্চ শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৯টি উপজেলার ৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

অফিসের তথ্য জানাযায়, জেলার ৬টি সংসদীয় আসন, ৯টি উপজেলা, ৫টি পৌরসভা ও ১০০টি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ গঠিত। চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মোট ভোটার ১৩৮৪ জন।

নির্বাচনে ভোটারের সংখ্যা: নাসিরনগর উপজেলায় ১৭১জন, সরাইল উপজেলায় ১১৯জন, আশুগঞ্জ উপজেলায় ১০৪ জন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১৬১ জন, বিজয়নগর উপজেলায় ১৩০ জন, কসবা উপজেলায় ১৪৬ জন, আখাউড়া উপজেলায় ৮১ জন, নবীনগর উপজেলায় ২৮৮ ও বাঞ্ছারামপুর উপজেলায় ১৮৪ জন ভোটার।