
যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকা হতে ৩৯৬ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোর কোম্পানী কমান্ডার মেজর,মোহাম্মাদ সাকিব হোসেন এক “প্রেস রিলিজ” এ জানিয়েছেন- “র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্র গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে”।
“ঘটনার বিবরণঃ নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের এর একটি চৌকস আভিযানিক দল ২৬ মার্চ ২০২৪ তারিখ বিকালে গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়ন এর পুটখালী গ্রামের বিশাল গরু ফার্মে (প্রো: মো: ওলিয়ার রহমান) কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের নিমিত্তে মজুদ করেছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি ২৬ মার্চ ২০২৪ ইং তারিখ সন্ধ্যায় অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী- (i) হাফিজুর রহমান (৩০), পিতা- মোঃ আজিজুর রহমান, মাতা- মমতাজ বেগম, সাং-পুটখালী, ২। মোঃ ইসরাফিল (২৮), পিতা- মোঃ সিরাজুল গাজী, মাতা- মোছাঃ জরিনা খাতুন, সাং- বালুন্ডা, উভয় থানা- বেনাপোল পোর্ট; জেলা- যশোরদ্বয়কে গ্রেফতার করে”।
“এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্ত মতে উক্ত ফার্মের উত্তর পার্শের জনৈক মোঃ রেজাউল এর পতিত জমির কলা গাছের ঝোপের মধ্য হইতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ০২ টি বস্তায় বিশেষভাবে রক্ষিত ৩৯৬ (তিনশত ছিয়ানব্বই) বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়”।
“গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে তারা বিভিন্ন অবৈধ পন্থায় সল্প মূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে সরবরাহ/বিক্রয় করে থাকে।
গ্রেফতারকৃত ১নং আসামী হাফিজুর রহমান (৩০) এর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ০২ টি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা বিচারাধীন রয়েছে এবং ২নং আসামী মোঃ ইসরাফিল (২৮) এর বিরুদ্ধে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি বিচারাধীন রয়েছে”।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করতঃ আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে “প্রেস রিলিজ” এ জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...