• ছবিঘর ফিচার
  • বুটেক্স সাহিত্য সংসদের নেতৃত্ব মেহ্শান-দিবা

বুটেক্স সাহিত্য সংসদের নেতৃত্ব মেহ্শান-দিবা

প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ , ১১ মার্চ ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স ) সাহিত্য সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে৷ এতে সভাপতি হয়েছেন এস. এ এস. মেহ্শান-উল-ইসলাম ও সাধারণ সম্পাদক দীবা মজুমদার ।

নতুন সভাপতি এস. এ এস. মেহ্শান-উল-ইসলাম বিশ্বিবিদ্যালয়ের টেক্সটাইল মেশিনারি ডিজাইন এন্ড মেইন্টেনেন্স ডিপার্টমেন্টের ও সাধারণ সম্পাদক দীবা মজুমদার এপারেল ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী। তারা উভয় বিশ্ববিদ্যালয়ের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ইকবাল হোসন ইমন, শেখ মোবাশ্বের হাসান শুভ, ইমন আহমেদ, মিরাজ হাসান তমাল, প্রণয় প্রসাদ পাল। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন জয় পাল, শুভদীপ দাস জয়, তানভীর হোসেন, আমজাদ হোসেন মজুমদার, স্বস্তিকা রিস্তি, গ্রন্থাগার পরিচালক হয়েছেন নিয়াজুর রহমান অমিত ও থিয়েটার পরিচালক হয়েছেন অর্চি অনুপমা রায়।

ক্লাবটির মডারেটর বিশ্ববিদ্যালয়ের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক সাজীদ এলাহী , পূর্ববর্তী কার্যনির্বাহী পরিষদের সভাপতি রুম্মান শাহরিয়ার শুভ ও সাধারণ সম্পাদক ইফফাত হাসান মাহদী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সভাপতি এস. এ এস. মেহ্শান-উল-ইসলাম বলেন, বুটেক্স সাহিত্য সংসদ – যেকোনো মানদণ্ডেই বুটেক্স এর একদম সামনের দিকে থাকবে। তাই এর দায়িত্ব পাওয়াটা যে কারো জন্যই অত্যন্ত সুখকর মুহূর্ত হওয়ার কথা। বুটেক্স সাহিত্য সংসদ সব সময় মুক্ত চিন্তা, সৃজনশীলতা, সহনশীলতায় বিশ্বাস করে। বুটেক্স সাহিত্য সংসদ চায় মানুষ বই পড়ুক, সহনশীল হোক, সৃজনশীল হোক, মুক্ত চিন্তা করুক এবং মুক্ত চিন্তার বিকাশ ঘটাক। সাহিত্য সংসদের সভাপতি হিসেবে আমার লক্ষ্য বুটেক্স সাহিত্য সংসদের এই শুভ চিন্তাগুলোকে বাস্তবে রূপান্তর করা।

সাধারণ সম্পাদক দীবা মজুমদার বলেন, আমার সত্যি বলতে অনেক মিশ্র অনুভূতি কাজ করছে। বুটেক্স সাহিত্য সংসদ সবসময় মুক্তচিন্তা, সৃজনশীলতা ও মননশীলতার কারিগর। বুটেক্সে এসে ক্লাস, ল্যাবের পরেও যে সাহিত্যেচর্চা করা সম্ভব এখানের প্রতিটি মানুষ এর প্রতিফলন। নিজের প্রতি বিশ্বাস ও আস্থার সাথে সামনে এগিয়ে চলা, কিভাবে সবাই মিলে এক হয়ে চিন্তা করতে পারা ও তার বাস্তবায়ন ঘটানো যায় তা এখানে এসে আমি শিখছি। ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকেই দেখে এসেছি ক্লাবের সিনিয়র ভাইয়া আপুরা কতোটা স্নেহশীল। প্রতিটি পাঠচক্র, সাহিত্য আড্ডাতে দেখেছি সবার চিন্তার, বলবার সাধীনতা এখানে প্রাধান্য পেয়েছে। আশা করি এই ধারাবাহিকতাকে অব্যহত রেখে সামনে এগিয়ে যেতে পারবো এবং নতুন করে আরও নিজেকে চিনতে শিখবো।

২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের সাহিত্যপ্রেমী একদল তরুণের হাতে গড়ে ওঠে বুটেক্স সাহিত্য সংসদ। ক্লাবটি ক্যাম্পাসে প্রথম মঞ্চনাটক নিয়ে কাজ করে ও সর্বপ্রথম ফিল্ম ফেস্ট এর আয়োজন করে এবং ক্যাম্পাস বাদেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে নিজস্ব নাটক “অনাহূত” মঞ্চায়িত করে।এছাড়াও বুটেক্স সাহিত্য সংসদ “চৈতন্য লিপি” নামে নিয়মিত ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ করে।