
গাইবান্ধার সুন্দরগঞ্জে ফসলি জমি ধ্বংস করে মাটি উত্তোলন ও বিক্রির অপরাধে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মতিউর রহমান (৬৫) নামের এক ব্যক্তিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২ মার্চ) দুপুরে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ ধনিয়ারকুড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
মতিউর রহমান ওই গ্রামের মৃত আহমাদ হোসেনের ছেলে। তিনি সেনাবাহিনীর সার্জেন্ট ছিলেন।
আদালত সূত্র জানায়, মতিউর রহমান ফসলি জমির মাটি কেটে বিক্রি করে আসছেন। এতে জমির ক্ষতির পাশাপাশি প্রতিবেশীর ফসলি জমির ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুন্দরগঞ্জ নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম। ঘটনার সত্যতা পাওয়ায় জমির মালিক মতিউর রহমানকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন তিনি।
সুন্দরগঞ্জ নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে প্রতিদিনের কাগজকে বলেন, বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন-২০১০ এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, ফসলি জমির মাটি উত্তোলন করা অবৈধ। এতে ফসলি জমির ক্ষতি হয়। এসব বন্ধে ও কৃষিজমি এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক