
বাগেরহাটের মোরেলগঞ্জে পোলেরহাট মাদ্রাসা কেন্দ্রে প্রশ্ন ফাঁসের ঘটনায় আলামিন নামের এক যুবক আটক করেছে পুলিশ। কেন্দ্রটির দায়িত্বে থাকা ২১ শিক্ষককে অব্যাহতি।
রবিবার (৩ মার্চ) উপজেলার পোলেরহাট আজহারিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে চলমান দাখিল ইংরেজি বিষয় পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার এস,এম তারেক সুলতান।
ওই সময় আলামিন নামের এক ব্যক্তি নির্বাহী অফিসারের উপস্থিতি টের পেয়ে হল ত্যাগের সময় নির্বাহী অফিসার তার মোবাইল তল্লাশি করে হটসএ্যাপে ইংরেজি বিষয় প্রশ্ন ফাঁসের প্রমাণ পান। এ সময় ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদে আলামিন এ ঘটনায় জড়িত থাকা আরো ৩ শিক্ষকের নাম প্রকাশ করে বলে জানা গেছে।
এ বিষয় জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান বলেন, তিনি পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যে পোলেরহাট কেন্দ্রে পরিদর্শনে গেলে সোনাখালী গ্রামের মাসুদ খানের পুত্র আলামিন (২২) নামের এক যুবক তাঁর উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে হল ত্যাগের সময় তিনি তাকে আটক করে মোবাইল তল্লাশি করলে ইংরেজি বিষয়ে হটসএ্যাপের মাধ্যমে প্রশ্ন প্রেরণ করার বিষয়টি হাতে নাতে ধরা পড়ে।
পরে নির্বাহী অফিসারের জিজ্ঞাসাবাদে আলামিন ঘটনায় দায় স্বীকার করে, তার সাথে আরো ৩ শিক্ষক এ ঘটনায় জড়িত বলে জানান।
এরা হলেন, উপজেলার ফুলহাতা দারুল কুরআন ফজলুল করিম দাখিল মাদ্রাসার শিক্ষক আঃ আলিম, পঞ্চকরন সিরাজ স্মৃতি দাখিল মাদ্রাসার শিক্ষক নজরুল গাজি ও সোনাখালী আহম্মদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ইয়াকুব মাওলানা।
এ বিষয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামসুদ্দিন জানান, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এ ঘটনায় জড়িত আলামিন নামের এক যুবককে আটক করে থানায় হস্তান্তর করেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দায়িত্বে থাকা ওই কেন্দ্রের হল সচিব উপজেলা শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ওই কেন্দ্রে দায়িত্বে থাকা ২১ শিক্ষককে আগামী দিনগুলোতে দ্বায়িত্ব না দেয়া ও প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্র সুপারকে বাদী হয়ে মামলা দায়েরের নির্দেশ দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী