পাইকগাছায় সড়কে ৩ চাকার যান চলার প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ , ৫ মার্চ ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

পাইকগাছায় বাসের ধাক্কায় ভ্যানযাত্রি নিহতের ঘটনায় মামলা ও বাস জব্দের জেরে মঙ্গলবার সকালে পাইকগাছা- খুলনা সড়কের পাইকগাছা জিরো পয়েণ্টে বাস আড় করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দের অভিযোগ আইন থাকা স্বত্ত্বেও সড়কে ইঞ্জিন চালিত মটরভ্যান চলাচল করছে।সড়কে ইঞ্জিন চালিত মটরভ্যান চলাচল বন্ধের দাবিতে তারা সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন।

এ ঘটনায় সহকারী পুলিশ সুপার( ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম ও থানা ওসি মোঃ ওবায়দুর রহমান জিরোপয়েন্টে যান।

বাস মালিক সমিতি ও শ্রমিক নেতৃবৃন্দ সাথে আলোচনা করে সংকট সমাধানে ঐক্যমতে পৌছালে বেলা সাড়ে ১১ টার দিকে অবরোধ তুলে নিলে আবারো যানচলাচল শুরু হয়।