
অবশেষে খুলনা পাইকগাছায় মাইক্রোওয়াটারসেভ প্রকল্পের আওতায় সিলেমানপুর চরের বিলের খাল খনন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত ২২ জানুয়ারী এর খনন কাজ উদ্ধোধন করেন খুলনা-৬ সংসদ সদস্য রশীদুজ্জামান। যার দৈর্ঘ্য ১.৬ কি.মি. প্রস্থ ২৬ ফুট এবং গভীরতা ৮ ফুট।
প্রাথমিক পর্যায়ে খননে ব্যয় ধরা হয়েছে ৬ লাখ টাকা। মাইক্রোওয়াটারসেভ প্রকল্পের আওতায় শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে খনন শুরু করা হয়।এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পুরণ হওয়ায় সর্বসাধারণ সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
একাজ শেষ হলে খালের পানিতে ১৬ ‘শ বিঘা জমিতে ধান মাছসহ বিভিন্ন প্রকার ফসল উৎপাদিত হবে বলে জানান যুবনেতা অহিদুজ্জামান মোড়লসহ স্থনীয়রা।
এদিকে আনুষ্ঠানিক ভাবে খনন কার্য শুরুর সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা নুরুজ্জামান গাজী, গৌতম ঘোষ,মেহেদী আল মাসুদ সবুজ, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম মোড়ল, মনিরুজ্জামান মনি, শিক্ষক শামছুর গাজী, আবু বক্কর বিশ্বাস, নিজাম সানা, জসিম মোড়ল, ইজাজুল গোলদার, মনিরুল ইসলাম সরদার, মজিবুর সানা, বদরুল গাজী, মেহেদী হাসান, বেল্লাল সরদার ও আজিজ মোল্লা।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক