এম জালাল উদ্দীন,খুলনাঃ পাইকগাছার লস্কর ইউপি'তে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ পালিত হয়েছে।
এ উপলক্ষে সূর্য উদয়ের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবসের শুরুতে লস্কর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে স্বাধীনতা দিবসের কর্মসূচীর শুভ উদ্বোধন করেন পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন)।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মোঃ আফছার আলী মোল্য, ইউপি সহকারী শিবুপদ রায়, দফাদার মোঃ রবিউল ঢালী, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আওছাফুর রহমান. গ্রাম পুলিশ আঃ কাদের মোল্যা, ফয়সাল আহমেদ, আবুল কালাম আজাদ, আশুতোষ কুমার সানা, শংকর কুমার সানা, দেবব্রত কুমার সানা, মোঃ ইবাদুল গাজী, রেজাউল জমাদ্দার ও নিপ্পন গাইন সহ অনেকে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত