
নায়িকা পূজা চেরীর মা ঝর্ণা রায় আর নেই৷ দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার (২৪ মার্চ) সকাল ১১টায় তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পূজার মায়ের মৃত্যুর খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার প্রযোজক আবদুল আজিজ। তিনি বলেন, তিনি (ঝর্ণা রায়) রবিবার সকাল আনুমানিক ১১টায় মারা গেছেন। গত কয়েকমাস ধরে ডায়বেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন।
বেশ কিছুদিন আগে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর মিরপুরের ডেলটা হেলথ কেয়ারে ভর্তি হয়েছিলেন পূজার মা ঝর্ণা রায়। আবদুল আজিজ বলেন, সেখানে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না।
এদিকে, মা ঝর্ণা রায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন পূজা চেরী। ক্যারিয়ারের শুরুতে মা ঝর্ণা রায়ের সমর্থন পেয়েছিলেন পূজা। বিভিন্ন ইন্টারভিউয়ে পূজা বলেছিলেন, তার মায়ের সাপোর্ট না থাকলে তিনি নায়িকা হতে পারতেন না।
মন্তব্য লিখুন
আরও খবর
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
নীল গাউনে কানে ঐশ্বরিয়া
নীল গাউনে কানে ঐশ্বরিয়া
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন গান
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন...
তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব
তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব
কালো শাড়িতেই ঝলমলে কেয়া পায়েল
কালো শাড়িতেই ঝলমলে কেয়া পায়েল
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পড়শী
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পড়শী