শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় এ দিবসটি পালিত হয়েছে
২মার্চ শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি র্যালি পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার কামরুল,সহকারী অফিসার আলী আকবর,অফিস স্টাফ আশরাফুজ্জামান জুয়েল, সারোয়ার,লিপি প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী সহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।দিবসটি উপলক্ষে আজ সারাদিন উপজেলা নির্বাচন অফিসে সেবাপ্রদান কার্যক্রম অব্যাহত রাখা হয় ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত