নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে ওয়ারিশ সম্পত্তি দাবী করায় একটি পরিবারকে হত্যার হুমকীসহ মামলা-হামলা করে হয়রানীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার (২৭ মার্চ) দুপুরে পলাশ উপজেলা রিপোর্টাস ক্লাবের সামনে এই সংবাদ আয়োজন করা হয়। এতে হয়রানীর শিকার পরিবারের সদস্যরা অংশ নেন।
নির্যাতিত পরিবারের পক্ষ থেকে বিএম আওলাদ হোসেন শেখর তার লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরেই দুটি পরিবার এক সাথে বসবাস করে আসছে। সম্প্রতি আমার চাচা শশুর জসিম উদ্দিনের মৃত্যুতে পারিবরিক ভাবে সম্পত্তি বন্টনের প্রয়োজনীতা অনুভব করছি।
সম্পত্তি দাবী করায় আমার চাচী শাশুরী নাজমা আক্তার রোজা ও তার ভাই সাইদ হোসেন রাব্বী আমার শশুরের পরিবারকে সম্পত্তি বুঝিয়ে দেয়ার পরিবর্তে একাধিক মামলা দিয়ে হয়রানী করে আসছে। ওই মামলায় আমাকে সহ আমার স্ত্রীর দুই ভাইকে চাঁদাবাজী এবং অগ্নিকান্ডের দুটি মিথ্যা ও সাজানো মামলায় জড়ানো হয়েছে।
আমার শশুর বাড়িতে থাকা লোকজন খুবই শান্তিপ্রিয় এবং অসহায়। আমরা আমাদের পরিবারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগ প্রত্যাহারসহ ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে অধিকার দাবী করছি।এই সাথে সঠিক তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃক্সখলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত