নরসিংদীর পলাশে বিপুল পরিমাণ গাঁজাসহ সুমন মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন একটি হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত সুমন মিয়া গাজীপুর জেলার টঙ্গী থানাধীন এলাকার কাঠালদীয়া গ্রামের মমিন মিয়ার ছেলে।
তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন বলেন, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘোড়াশাল পৌরসভার শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় জবেদ আলী নামে একটি হোটেলের সামনে থেকে সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পরে সুমন মিয়ার সাথে থাকা দুটি ব্যাগে তল্লাশী করলে একটি থেকে ৮ কেজি ও একটি থেকে সাড়ে ৭ কেজি সর্বমোট ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত