
নওগাঁর পোরশা সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত বাংলাদেশী যুবক আল আমিনের (২৭) মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।
বুধবার রাত ৯ টায় হাঁপানিয়া এলাকায় সীমান্তের ২৩৬ মেইন পিলারের কাছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে মমরদেহ হস্তান্তর করা হয়। এ সময় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী সদস্য ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নওগাঁ ১৬ বিজিবির নিতপুর ক্যাম্পের সুবেদার মাহফুজুর রহমান জানান, আল আমিনের মরদেহ ফেরত নিতে বিএসএফের সাথে আজ দিনভর যোগাযোগ করেন তারা। এরপর সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে আল আমিনের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। পরে স্থানীয় পুলিশের মাধ্যমে পরিবারের কাছে দেয়া হয় আল আমিনের মরদেহ।
এসময় বিএসএফের পক্ষ থেকে ভারতের কেদারিপাড়া ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর সুভাষ চন্দ্র মিনাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিহত আল-আমিন উপজেলার নীতপুর গ্রামের কলনীমোড় এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে চার-পাঁচজন চোরাকারবারি সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু আনছিল। এ সময় ভারতের বিএসএফ-১৫৯ ব্যাটালিয়নের টেক্কাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে চোরাকারবারিদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন।
এতে অন্যরা পালিয়ে গেলেও আল আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর বাংলাদেশি মেইন পিলার নীতপুর সীমান্তের ২৩২ নম্বর এলাকা থেকে বিএসএফ সদস্যরা তাঁর মরদেহ নিয়ে যান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...